ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
ময়মনসিংহের ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাগলা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ হাজার টাকা। জানা যায়, ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পাগলা গ্রামের মোঃ সুরুজ আলীর বসতবাড়ির সামনে ইটের সলিং করা রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফুলপুর উপজেলার পাগলা গ্রামের মোঃ সুরুজ আলী (৫৫), পিতা মৃত আক্তার উদ্দিন এবং একই উপজেলার কাতুলী পশ্চিমপাড়া গ্রামের আকিকুল ইসলাম (২৮), পিতা আব্দুস সাত্তার। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তল্লাশি করে তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
More News Of This Category
মন্তব্য করুন