Hasan
৬ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির চলাচলের সময় তাদের পায়ের চাপে একটি মৎস্য খামারের বাঁধ ভেঙে যায় । এতে খামার থেকে পানি বেরিয়ে যাওয়ার সময় পানির সঙ্গে বিপুল পরিমাণ মাছ ভেসে যায়। এ ঘটনায় প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন খামারটির মালিক এনামুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ সংলগ্ন খৃস্টানপাড়া এলাকায় বন্যহাতির বিচরণকালে এ ঘটনা ঘটে। হাতির পায়ের চাপে খামারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়লে মুহূর্তেই বেরিয়ে যায় খামারের পানি। পানির সঙ্গে মাছগুলোও ঝরনার স্রোতে ভেসে যায়।

এ ঘটনায় খামারের মালিক এনামুল হক বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগে গড়ে তোলা খামারটি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম হতাশা দেখা দিয়েছে তার মধ্যে। পাশাপাশি বন্যহাতির বিচরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি এনামুল হক জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগ করে তিনি খামারটিতে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু বন্যহাতির পায়ের চাপে খামারের বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মাছ পানির স্রোতে ভেসে যায়। এ ছাড়া ভেসে যাওয়া মাছের কিছু অংশ স্থানীয় লোকজন ধরে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন জানিয়ে এনামুল হক বলেন, বর্তমানে আমার অবস্থা খুবই শোচনীয়।

এ বিষয়ে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা জানান, বন্যহাতিগুলো বর্তমানে খৃস্টানপাড়া এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত হাতির কারণে কোনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি মৎস্য খামারের বাঁধ ভেঙে যাওয়ায় খামারির ক্ষতি হয়েছে। বিষয়টি জানার পর বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, সংকট পরিবহনেও

১

বাজিতপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০, ভাঙচুর-লুটপাট

২

ভৈরবে চাঁদা দাবির অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩

নেত্রকোণা সীমান্তে এক রাতেই ৯ বিজিবি অভিযান, জব্দ ৯ লাখ টাকার পণ্য

৪

মদনে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

৫

ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

৬

চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য

৭

শেরপুরে সিএনজিতে বিশেষ কায়দায় লুকানো ছিল বিদেশি মদ, চালক আটক

৮

করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৭৩ হাজার টাকা জরিমানা

৯

দুর্বৃত্তদের বিষে মরে গেছে জলমহালের ৪০ লাখ টাকার মাছ

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

১১

মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির

১২

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

১৩

ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

১৪

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

১৫

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

১৬

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

১৮

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

১৯

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

২০
শিরোনামঃ