Hasan
৬ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাংটিয়া সীমান্ত এলাকায় তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থলে পোশাকের চালান ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় তৈরি পোশাকগুলো উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা এসব পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমনে এ তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, সংকট পরিবহনেও

১

বাজিতপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০, ভাঙচুর-লুটপাট

২

ভৈরবে চাঁদা দাবির অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩

নেত্রকোণা সীমান্তে এক রাতেই ৯ বিজিবি অভিযান, জব্দ ৯ লাখ টাকার পণ্য

৪

মদনে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

৫

ফুলপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

৬

চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য

৭

শেরপুরে সিএনজিতে বিশেষ কায়দায় লুকানো ছিল বিদেশি মদ, চালক আটক

৮

করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৭৩ হাজার টাকা জরিমানা

৯

দুর্বৃত্তদের বিষে মরে গেছে জলমহালের ৪০ লাখ টাকার মাছ

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

১১

মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির

১২

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

১৩

ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার

১৪

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

১৫

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

১৬

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

১৮

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

১৯

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

২০
শিরোনামঃ