Hasan
৫ নভেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের ওপর হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মতিন, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মণ, সেবা তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রী সরকার প্রমুখ।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ছয়-সাত মাস ধরে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। কোথাও হাসপাতাল ভাঙচুরের ঘটনাও ঘটছে। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এতে চিকিৎসক-নার্সদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রমকে ব্যাহত করতে পারে।

তারা আরও বলেন, হাসপাতালে কোনো রোগী ভর্তি হলেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এমন নিশ্চয়তা বিশ্বের কোনো চিকিৎসাব্যবস্থায় নেই। চিকিৎসক ও নার্সরা রোগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন। তবে রোগীর শারীরিক অবস্থা, রোগের জটিলতা ও চিকিৎসার সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসক-নার্সদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা বলেন, নার্সদের ওপর এভাবে হামলা ও হয়রানি চলতে থাকলে এ পেশার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কমে যেতে পারে। নার্সিং শিক্ষায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগের। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সংকটে পড়তে পারে। তাই অবিলম্বে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রিমা আক্তারের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

 

হামলার শিকার নার্স রিমা আক্তার মুঠোফোনে বলেন, রোগীকে হাসপাতালের ছয়তলার ৬০১ নম্বর ভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছিল। পরে কলিং বেল পেয়ে কেবিনে গিয়ে রোগীর শ্বাসকষ্ট দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে পালস অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে রোগীকে অক্সিজেন দেওয়া হয় এবং নেবুলাইজেশন করা হয়। এরপর রোগী বমি করতে শুরু করলে বিষয়টি দ্রুত চিকিৎসককে জানানো হয়। চিকিৎসক এসে রোগীকে পরীক্ষা করেন। এর কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয়।

রিমা আক্তার অভিযোগ করে বলেন, রোগীর মৃত্যুর পর ইসিজি মেশিন আনার জন্য বলা হয়। মেশিন নিয়ে আসার পর চিকিৎসক নার্সিং স্টেশনে চলে যান। এ সময় রোগীর স্ত্রী হঠাৎ এসে তাকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে রোগীর এক স্বজন তার চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে দেন। এরপর কেবিনে উপস্থিত অন্যরাও তাকে এলোপাতাড়ি মারধর করেন। তাঁকে রক্ষা করতে হাসপাতালের নিচ থেকে একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অন্যদিকে, নিহত রোগীর মেয়ের জামাই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমার শ্বশুর মারা যাওয়ার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় হঠাৎ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আমি কেবিনের দরজা বন্ধ করার চেষ্টা করি। কিন্তু হামলাকারীরা লাথি মেরে দরজা খুলে ফেলে। এরপর আমাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার শাশুড়ি আমাকে রক্ষা করতে এগিয়ে এলে একজন নিরাপত্তাকর্মী তাকে লাথি মেরে মেঝেতে ফেলে দেন। এরপর তাকে একের পর এক লাথি মারেন। স্বামী মারা যাওয়ার শোকের মুহূর্তে তার শরীরে এভাবে আঘাত করা কতটা অমানবিক, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, অভিযোগ দেওয়ার বিষয়টি তাদের জানা রয়েছে। এ ঘটনায় পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের বাসিন্দা রায়হান (৭৫) জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ২ নভেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। একপর্যায়ে উত্তেজিত স্বজনদের হামলায় সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তার আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

২

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

৩

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

৪

হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী

৫

মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে

৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

৭

ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী

৮

এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী

৯

নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

১০

২ মাসের ব্যবধান • বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

১১

নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির

১২

৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

১৩

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, এলাকায় আতঙ্ক জেলা

১৪

চুরির অভিযোগে আটক মেহেদীর রক্তদানে বদলে গেল জীবনের গল্প

১৫

কলমাকান্দায় পদোন্নতির দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

১৬

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

১৭

ডেপুটি স্পিকারের উদ্যোগে চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র

১৮

৮ ঘণ্টার ব্যবধানে সাবেক স্বামী-স্ত্রীর মৃত্যু

১৯

বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে নববধূ উধাও

২০
শিরোনামঃ
❮নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার❮রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ❮দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে❮মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর❮হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী❮মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ❮ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী❮এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী❮নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন