Author
২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পরিবেশ ও অধিকার সুরক্ষায় কৌশলগত জোট সভা

নিজস্ব সংবাদদাতা : পরিবেশ সুরক্ষা, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহে কৌশলগত জোট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। সভা সঞ্চালনা করেন বেলার বিভাগীয় প্রতিনিধি উজ্জ্বল কুবি।

 

সভায় বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র, সমাজ নেতা বিপ্লব ঘাগড়া, ফাদার বিজন কুবি, অ্যাডভোকেট দীনেশ দারু, নারায়ণ আংচার, ইউসুফ আকন্দ, মজিবুর রহমান ও অরণ্য চিরান বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, পরিবেশ ও জনগণের অধিকার সুরক্ষায় নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আইনগত পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ ও অধিকার সুরক্ষায় যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন, তা বাস্তবায়ন এবং নিয়মিত পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সমাজ নেতা, যুব ও নারী প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি