Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি প্রকাশ করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন নেতৃত্ব ঘোষণার পর সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মহানগর শাখায় শাকিল-রাসু নেতৃত্বে ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন জোবায়ের হোসেন শাকিল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মিনহাজুল ইসলাম রাসুকে। কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।

দক্ষিণ জেলায় সভাপতি ফারহান, সম্পাদক লুইন দক্ষিণ জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাইদ ফারহান। সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুল করিম লুইন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি করা হয়েছে গোলাম মোশাওয়ারকে। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সামসুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনতাসির মনির (মনি)।

উত্তর জেলায় সুজা-পাপ্পুর নেতৃত্বে কমিটি উত্তর জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ ইসলাম ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।

তবে উত্তর জেলা কমিটির ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ সোমবার রাত সাড়ে ৮টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি