Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সারাবাংলা

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ময়মনসিংহের ভালুকায় আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী জাহিদুলকে আটক করেছে পুলিশ।

নিহত আঁখি আক্তার উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি একই ইউনিয়নের বহুলী আকন্দবাড়ি এলাকার আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী।

সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি

ভালুকা মডেল থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে এক বছর আগে একই ইউনিয়নের বহুলি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদের বিয়ে হয়।

মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই মুহাম্মদ ওয়াছিম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরে আজও শ্রমিক আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

পরিস্থিতি বিবেচনায় ও শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার জেলার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নিতে হবে, ইশরাকের নির্দেশ

অন্যদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলেও জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড্যাফোডিল চেয়ারম্যান ড. সবুর খান

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

মাইক্রোসফটের পর এবার জিমেইল ও অ্যাপলের অ্যাপসেবায় বিঘ্ন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

নেত্রকোনায় রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় স্টেশনের প্ল্যাটফর্মে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা আগুন দেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে বিভিন্ন স্থানে ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই দুজনকে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। ভিডিওতে স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেলস্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি।

গাংনীতে ৬ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়। পরে দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে পালিয়ে যায়। বন্ধ থাকা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাতলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরো তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

‘ধর্ম অবমাননা’র অভিযোগে ফেনীতে যুবককে ‘গণপিটুনি’

ফেনী শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (গতকাল) রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

হালান্ডের শেষ মুহূর্তের পেনাল্টিতে নরওয়ের অবিশ্বাস্য জয়

আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তিনি জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের গার্ডেন সিটি ভবনের ১৬তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন পারভেজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামের একটি আইডি ব্যবহার করে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কয়েক দিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নৌযানে ড্রোন হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইকুয়েডরীয় জেলেদের মামলা

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ক্ষুব্ধ জনতা গার্ডেন সিটি ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

সংবাদ পেয়ে ফেনী মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ফ্ল্যাট থেকে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। তবে তাদের নিচে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা চড়াও হয়ে পারভেজকে মারধর শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের গাড়িতে তোলার পরও জনতা লাঠিসোঁটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করতে থাকেন। ইটপাটকেলের আঘাতে পুলিশের পিকআপ ভ্যানটির সামনের কাচ ও অংশবিশেষ ভেঙে যায়। এ সময় উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল ও কনস্টেবল বানু দাশসহ অন্তত চারজন আহত হন।

ঘটনার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে হেফাজতে নেয়।

ওসি বলেন, ‘আটকদের গাড়িতে তুলে থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা হামলা চালায়, এতে পুলিশের গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।’

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, পাকিস্তানি নাগরিকের সাড়ে ২৭ বছরের কারাদণ্ড

ওসি আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি