Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দেশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটার মহোৎসব চলছে। এর ফলে আবাসিক এলাকা এবং কৃষিজমির উপর হুমকি সৃষ্টি হচ্ছে। কৃষিজমি ও উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে।

ঝিনাইদহের কালীগঞ্জের প্রতিনিধি জানান, কালীগঞ্জে রাতের অন্ধকারে চিত্রা নদী থেকে মাটি কাটার কাজ চলছে। সন্ধ্যা নামলেই নদীর তীরে ভেকু মেশিনের তাণ্ডব শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে এই কার্যক্রম। পরে ট্রাক্টর দ্বারা এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক পরিবেশ এবং গতিপ্রবাহ হুমকির মুখে পড়ছে। পাশাপাশি, ট্রাক্টরের বিকট শব্দে আশপাশের গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠছেন। ফলে মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী সিন্ডিকেটের ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়া সহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের অন্ধকারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে।”

টাঙ্গাইলের মধুপুরের প্রতিনিধি জানান, মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় রাত নামলেই কৃষিজমির লালমাটি কেটে নেওয়ার মহোৎসব শুরু হয়। দিনের বেলায় আড়ালে থাকলেও রাতের অন্ধকারে মাটি কাটার কাজ শুরু হয়। প্রতিদিন রাতে ভেকু মেশিনের শব্দে পুরো এলাকা কেপে ওঠে। বিরামহীনভাবে মাটি কেটে ১০ চাকার ড্রাম ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, মধুপুর ও ঘাটাইল সীমানার প্রভাবশালী একটি যৌথ চক্র প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করেই এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা আরো অভিযোগ করেছেন, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নীরবতার সুযোগ নিয়ে নির্বিঘ্নে এই কর্মকাণ্ড চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতার মাধ্যমে মাটি কাটার কার্যক্রম চালানো হচ্ছে বলে তাদের দাবি। ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির জানান, “মাটি কাটা হচ্ছে শুনেছি।”

স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন আলী বলেন, “মাটি কাটার বিষয়টি আমি অবগত নই, তবে যারা কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি।” শুধু মাটি কাটার নয়, আবাদি ফসল সরিয়ে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি তুলে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগও উঠেছে।

এলাকাবাসীর দাবি, কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “বিষয়টি আমার জানা ছিল না। এই মাত্র আপনার মাধ্যমে অবগত হলাম, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি