Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত প্রকাশিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মহানগর যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। মহানগর যুবদলের কমিটিতে সভাপতি করা হয়েছে জোবায়ের হোসেন শাকিলকে ও মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো শওকত জাহান কোয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম

ময়মনসিংহ দক্ষিণ জেলার ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ ফারহান ও সাধারণ সম্পাদক করা হয়েছে নাইমুল করিম লুইনকে।

দক্ষিণ জেলার অন্যান্য হলেন, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল সাংগঠনিক সম্পাদক মুনতাসির মুন।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্টি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সুজাউদ্দৌলা সুজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নাম ঘোষণা করা হয়েছে।

উত্তর জেলা যুবদলের অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রবিউল কবীর বিপ্লব৷ সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাত ইসলাম ডুনন, সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

রাজনীতি সর্বশেষ খবর

নিজ আসনের দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা ইশরাকের

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ইশরাক এ নির্দেশনা দেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেয়া হলো।

নির্বাচনের আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

গণঅভ্যুত্থানের দেড় বছর এবং জাতীয় নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদ যে সহিংসতা করেছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর মধ্য দিয়ে সর্বত্র এই বার্তা গেছে যে পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এ পরিস্থিতি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পরপরই এ কাজ করা প্রয়োজন ছিল। এখন এ ধরনের নজরদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।

তিনি আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। অতীতের মতো আবারও বলছি, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করতে হবে। পলাতক অপরাধীদের আটক করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহসহ দলের অন্যান্য নেতারা।

রাষ্ট্রের স্বার্থে কখনো আপস করেননি মওলানা ভাসানী: রিজভী

রাষ্ট্রের স্বার্থে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনো আপস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মওলানা ভাসানী বিরামহীনভাবে আন্দোলন-সংগ্রাম করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর পূবালী মার্কেটে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয় শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পলিমিশ্রিত এই বাংলাদেশের মাটির সন্তান হিসেবে তিনি আজীবন মানবমুক্তির সংগ্রামের রাজনীতি করেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনো অজানা রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে ভাসানীর সংগ্রাম, আদর্শ ও অবদান যথাযথভাবে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা, রাজশাহীর সভাপতি ড. প্রকৌশলী মো. জাকির হোসেন খান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহা. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ সুমন।

আলোচনা সভা শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এজলাসে কথা বলার অনুমতি পাননি সাঈদ খোকন, আনা-নেওয়ার পথে হট্টগোল

হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন আদালতে শুনানির সময় আদালতে কথা বলার অনুমতি পাননি। এজলাসে আনা-নেওয়ার পথে ঢাকার আদালত চত্বরে হট্টগোল এবং তাকে বহনকারী গাড়ি ও প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালত এসব ঘটনা ঘটে।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। তাকে আদালতে হাজির করা হবে জানতে পেরে দুপুর থেকেই আদালতপাড়ায় জড়ো হতে থাকেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাদের হাতে ঝাড়ু দেখা যায়। তারা ‘লীগ ধর, জবাই কর,’ ‘লীগ ধর, জেলে ভর,’ ‘রশি লাগলে রশি নে, হাসিনাকে ফাঁসি দে’—এমন স্লোগান দেন।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী মাইক্রোবাস আদালতে প্রবেশ করে। এ সময় গাড়িটিতে ডিম নিক্ষেপ ও ঝাড়ুর মিছিল করেন নেতাকর্মীরা। দ্রুত গাড়িটি ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।

সন্ধ্যা ৬টার দিকে তাকে এজলাসে তোলা হয়। প্রায় ছয় মিনিট পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠেন। বিচারককে দেখে সাঈদ খোকন বলেন, ‘আমি কিছু বলতে চাই।’ সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ও আইনজীবীদের কাছে জানতে চান, ‘আমি কি বলবো?’ এক আইনজীবী তাকে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন।

এর মধ্যে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এজন্য চুল, দাড়ি বড় করে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুদক, মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।’

সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চায় না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।’

মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।’

এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। তিনি বলতে থাকেন, ‘মাই লর্ড, কথা বলতে চাই।’ তবে তাকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সাঈদ খোকনকে প্রিজনভ্যানে তোলার সময়ও বিএনপিপন্থী আইনজীবী এবং ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি