Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলোসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু, দুটি ছাগল, অর্ধশত হাঁস, গোলায় ও বাংলোতে রাখা ধান, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এসব ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ১২টার মধ্যে দুই উপজেলার পৃথক গ্রামে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামে কৃষক মোস্তাকিম মিয়া ও তার ভাই মোজাম্মেল হকের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী শহীদ মিয়ার একটি বসতঘরও আংশিক পুড়ে যায়।

স্থানীয় লোকজন প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দুই ভাইয়ের দুটি টিনশেড বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। শহীদ মিয়ার ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক মোস্তাকিম মিয়া বলেন, ‘আমাদের দুই ভাইয়ের আর কিছুই অবশিষ্ট নেই। ঘর থেকে কাপড়চোপড়সহ কোনো কিছুই বের করতে পারিনি। দুই সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচেছি। পাঁচ লাখ টাকা করে ১০ লাখ টাকা খরচ করে ঘর দুটি নির্মাণ করেছিলাম। ঘরে সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্র, জমির কাগজপত্র ও নগদ টাকা ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা জীবনের কষ্টের অর্জন শেষ হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে কোথায় থাকব, কীভাবে সংসার চালাব, কিছুই বুঝতে পারছি না।’

মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, খবর পেয়ে সকালে পিআইও কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ নিয়মে আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের সহায়তা করা হবে।

অন্যদিকে, একই রাতে ১২টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আবু তাহের, আব্দুস ছালাম ও সাইকুল ইসলামসহ কয়েকজন কৃষকের তিনটি গোয়ালঘর ও তিনটি ধানের বাংলোসহ ছয়টি ঘর পুড়ে যায়। এসব ঘরে থাকা গরু, ছাগল, হাঁস এবং গোলায় সংরক্ষিত ধান আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার বলেন, আগুনে কৃষকদের গোয়ালঘর ও ধানের বাংলোসহ অন্তত ছয়টি ঘর পুড়ে গেছে। এসব ঘরে থাকা গরু, ছাগল, হাঁস ও ধানও পুড়ে গেছে। এতে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি