Author
২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে অসহায় গৃহহীনদের জন্য নির্মিত ৩৬টি ঘর শুক্রবার বিকালে উদ্বোধন করবেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। উদ্‌বোধনকে ঘিরে গৃহহীন পরিবারগুলোর মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। নতুন ঘরে উঠতে পেরে পরিবারগুলো আনন্দে আত্মহারা।

খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র নিজস্ব উদ্যোগ ও গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় উপজেলার ৩৬টি গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ নির্মাণ করে দেওয়া হয়েছে। আরও ৯৮টি স্বপ্ন বাড়ি নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিমন্ত্রী নিজে তদারকির মাধ্যমে স্বপ্ন বাড়ির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেন বলে জানা গেছে।

শুক্রবার বিকালে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের ৫টি পরিবারে স্বপ্ন বাড়ি উদ্‌বোধনের মধ্য দিয়ে ৩৬টি ঘরের উদ্‌বোধন সম্পন্ন করবেন তিনি।

স্বপ্ন বাড়ি পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, “মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আমারে একটা ঘর দিছে, আমি আমার স্বপ্নের ঠিকানা পাইছি। এহন দুই সন্তান নিয়ে আরামে ঘরে থাকতে পারমু। আল্লাহ্ উনাকে আরও ক্ষমতা দিক, গৃহহীনদের পাশে দাঁড়ানোর।

সৈয়দগাঁও গ্রামের হামিদা খাতুন বলেন, “বিধবা নারী আমি, সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থাকতাম। মন্ত্রী আমাগো নতুন ঘর দিছে, সেইখানেই এখন থাকমু। দুই হাত তুলে দোয়া করমু, উনি যেন অনেক বছর ক্ষমতায় থাকে আর মানুষকে এইভাবে সহযোগিতা করে।”

নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী নিজস্ব ও সরকারি উদ্যোগে গৃহীনদের জন্য যে স্বপ্ন বাড়ির উদ্যোগ নিয়েছেন, সেটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। গৃহহীনদের জন্য এমন কাজ অব্যাহত থাকবে বলে আমরা মনে করি।”

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ