Author
২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতির মুখে কলা চাষিরা

শেরপুরে দুই কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। ১০০ একর জমিতে জলাবদ্ধতায় কলার বাগান নষ্ট হয়ে তাদের এই ক্ষতি হচ্ছে। জলাবদ্ধতার কারণ পানি নিষ্কাশন বন্ধ হওয়া। অভিযোগ আছে, জেলার শ্রীবরদীতে স্থানীয় এক ইউপি সদস্য ও তার বাবা ব্রিজ ও কালভার্টের মুখ বন্ধ করে বাড়িঘর নির্মাণ করেছে। আর এতেই তৈরি হয়েছে জলাবদ্ধতা।

অধিক লাভের আশায় শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্দ ধাতুয়া এলাকায় প্রায় ১০০ একর জমিতে কলার আবাদ করেছিলেন শতাধিক কৃষক। ঋণ নিয়ে গড়ে তোলা বাগানে ফলনও হয়েছিল ভালো।

কিন্তু শ্রীবরদী-ঝগড়ারচর সড়কের পাশে দুটি ব্রিজ ও একটি কালভার্টের মুখ বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় বন্ধ হয়ে যায় পানির প্রবাহ। অভিযোগ আছে, স্থানীয় ইউপি সদস্য সারোয়ার ও তার পরিবার এজন্য দায়ী। কৃষকরা বলছেন, অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে পচে যাচ্ছে কলাগাছের গোড়া ও শিকড়।

নষ্ট কলাগাছ সরিয়ে অনেক কৃষক আমন রোপণের চেষ্টা করলেও জমিতে পানি জমে থাকায় তা করতে পারছেন না। তাই দ্রুত ব্রিজ-কালভার্টের মুখ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তাদের।

এদিকে, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার সারোয়ার হোসেনের লোকজনের বিরুদ্ধে।

শেরপুর শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।’

দ্রুত জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করা এবং ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সহায়তা, চীনে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন নাটোরের ফাতেমা

বিয়ের আয়োজন শেষ, বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট

শেরপুরে ঘোড়ার মাংস জব্দ

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

নেত্রকোণার বারহাট্টায় সংঘর্ষে কৃষক নিহত

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত: পরিকল্পনা কমিশনের সদস্য

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাত

নান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী

দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

১০

শেরপুরে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১১

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ

১২

শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতির মুখে কলা চাষিরা

১৩

ময়মনসিংহে অভিযান চালিয়ে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

১৪

ময়মনসিংহে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৫

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে মিন্টু কলেজের চুক্তি

১৭

ময়মনসিংহে পরিবেশ ও অধিকার সুরক্ষায় কৌশলগত জোট সভা

১৮

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৯

বারহাট্টায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যু

২০
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সহায়তা, চীনে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন নাটোরের ফাতেমাবিয়ের আয়োজন শেষ, বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেটশেরপুরে ঘোড়ার মাংস জব্দকিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রীকলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ডনেত্রকোণার বারহাট্টায় সংঘর্ষে কৃষক নিহতনজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত: পরিকল্পনা কমিশনের সদস্যআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাতনান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রীদুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত