Author
৩০ অগাস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর সামনে যুবলীগ নেতার স্ত্রী-সন্তানদের কান্নাকাটি

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের কাছে ভৈরবের সাবেক পৌর যুবলীগ নেতা মো. আল-আমিন সৈকত (৪৩) হত্যার বিচার দাবি করলেন তার পরিবার। এ সময় কাঁদলেন তার স্ত্রী, সন্তান ও তার মা। তাদের কান্না দেখে প্রতিমন্ত্রীরও চোখের পানি চলে আসে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির অফিস রুমে। ভৈরব চেম্বার ও পুলিশ সুপারের উদ্যোগে সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল ফাঁড়ির ভবনের সামনের মাঠে। এই ফাঁড়ির সামনে ফকির মার্কেটের তিনতলায় যুবলীগ নেতা আল-আমিনের বাসা।

আল-আমিন ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর, ভৈরব চেম্বারের সাবেক পরিচালক, জেলা সার সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে প্রতিমন্ত্রী শরীফুল আলম পুলিশ ফাঁড়িতে ওই অনুষ্ঠানে শনিবার সকালে প্রধান অতিথি হয়ে আসেন। খবর পেয়ে নিহত পৌর  যুবলীগ নেতা আল-আমিন সৈকতের পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর কাছে উপস্থিত হন।

এ সময় আল-আমিন সৈকতের মা মিনা বেগম, স্ত্রী তানিয়া খানম, ছোট ছেলে আয়াত ও দুই মেয়ে খুনের  ঘটনার বিবরণ দেন। তারা বলেন, ঘটনাটির ৬ দিন পার হলেও এখনো খুনের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিমন্ত্রী এ ঘটনা শুনে ও তাদের কান্না দেখে আবেগতাড়িত হয়ে পড়েন। এ সময় তার চোখেও পানি চলে আসে। ছোট ছেলে আয়াত বলেন, আমিতো আর বাবা ডাক ডাকতে পারব না। আমরা এতিম হয়ে গেলাম।

স্ত্রী তানিয়া খানম বলেন, আমাকে বিধবা করে দিল অপরাধীরা।

মা মিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার ছেলেকে আর ফিরে পাব না। তবে অপরাধীদের ফাঁসি হলে আমি শান্তি পাব।

পরে তাদের সব কথা শুনে প্রতিমন্ত্রী শরীফুল আলম পুলিশকে নির্দেশ দেন এই খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। অপরাধীদের গ্রেফতার করার পর তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। তারপর তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বিদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, থানার ওসি মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতারা।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে সিসি ক্যামেরা দেখে অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। আশা করছি শিগগিরই আসামিরা গ্রেফতার হবে। খুনের সঙ্গে যারা জড়িত তা তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর সামনে যুবলীগ নেতার স্ত্রী-সন্তানদের কান্নাকাটি

১২০০ টন পাথর নিয়ে মেঘনায় ডুবল বাল্কহেড

৭০ লাখ টাকা ব্যয়ে অতিথিশালা, ১৪ বছরেও থাকেননি কোনো পর্যটক

আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে আটক যুবক, থানায় টাকার বিনিময়ে ‘আপস

এক বেলা খাবারের আশায় প্রতিদিন তাঁদের অপেক্ষা

১০

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১১

পূর্বধলায় দুইবার ভেঙেও জোড়াতালির মেরামত, ঝুঁকিপূর্ণ ত্রিমোহিনী বেইলি সেতু

১২

দাদির সঙ্গে গিয়ে নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

১৩

ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে অর্ধশত মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

১৪

নেত্রকোণা অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

১৫

শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

১৬

বন্যায় প্রাণহানির ঘটনায় বাকৃবিতে নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

১৭

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

১৮

ময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ

১৯

ধোবাউড়ায় ভারতীয় ৭ গরু আটক

২০
শিরোনামঃ
জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্কমন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাসস্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতিপ্রতিমন্ত্রীর সামনে যুবলীগ নেতার স্ত্রী-সন্তানদের কান্নাকাটি১২০০ টন পাথর নিয়ে মেঘনায় ডুবল বাল্কহেড৭০ লাখ টাকা ব্যয়ে অতিথিশালা, ১৪ বছরেও থাকেননি কোনো পর্যটকআপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে আটক যুবক, থানায় টাকার বিনিময়ে ‘আপসএক বেলা খাবারের আশায় প্রতিদিন তাঁদের অপেক্ষা