Author
৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণা অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

দীর্ঘদিন ধরে পায়ের পচন ও অসহনীয় যন্ত্রণায় কষ্টে দিন কাটাচ্ছিলেন নেত্রকোনার দুর্গাপুরের দাহাপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা রনা রংদী (৬৫)। উন্নত চিকিৎসার অভাবে যখন তাঁর জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, তখনই পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার হৃদ্‌রোগ হাসপাতালে রনা রংদীকে দেখতে গিয়ে তাঁর উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে পায়ের পচনে তীব্র যন্ত্রণা নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন রনা রংদী। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাঁর অসহায়ত্বের খবর জানতে পেরে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জানা গেছে, ১৪ আগস্ট রনা রংদীকে ময়মনসিংহের চরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় রনা রংদীর শরীরে দুটি ব্লক ধরা পড়ে। ফলে পায়ে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়। রক্ত চলাচল কমে যাওয়ায় পায়ে পচন ধরেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

রনা রংদী বলেন, ‘চিকিৎসার খরচ চালানো আমার মতো সাধারণ মানুষের একেবারেই অসম্ভব হয়েছিল। স্পিকার কায়সার কামাল আমার পাশে দাঁড়িয়ে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মানুষের সেবাই আমাদের প্রধান দায়িত্ব। রনা রংদী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়