Author
৩০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে অর্ধশত মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মরা ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক। শুকিয়ে ভঙ্গুর হয়ে যাওয়া এসব গাছের ডালপালা যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পোড়াবাড়ী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত গাছ মরে গেছে। এসব গাছের ছাল খসে পড়ছে, ভেঙে পড়ছে ডালপালা। কোথাও আবার বড় বড় ডালপালা বিপজ্জনকভাবে সড়কের ওপর ঝুঁকে রয়েছে। উঁচু যানবাহন বা মালবাহী ট্রাক চলাচলের সময় এসব ডালের সঙ্গে ধাক্কাও লাগছে।

কিছু স্থানে শুকিয়ে যাওয়া গাছ হেলে পড়েছে বিদ্যুতের তারের ওপর। কোনো কারণে এসব গাছ বা ডালপালা ভেঙে তারের ওপর পড়লে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ অবস্থায় শুধু পথচারী নন, সড়কে চলাচলকারী যানবাহনের চালকেরাও রয়েছেন আতঙ্কে। বিশেষ করে ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাঁদের শঙ্কা আরও বেড়ে যায়।

মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া বলেন, ‘সড়কে অনেকগুলো মৃত ও হেলেপড়া গাছের ডালপালা ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। মনের ভেতর ভয় নিয়ে চলতে হয়, কখন না জানি গায়ে এসে পড়ে।’

ভ্যানচালক হারুন রশীদ বলেন, ‘মরা গাছের ডাল পইড়া কয়দিন আগে দুইজন দুক্কু (ব্যথা) পাইছে। গাড়ির উপরে পইড়া কাচও ভাঙছে। গাছগুলো কাইটা হালানো দরকার।’

পথচারী সোহাগ ফরাজি বলেন, ‘কয়েক বছর আগে মরা এই গাছগুলা এখন পইচা পইচা পড়তাছে। ভয় লাগে, কোন সময় উপরে পইড়া যায়।’

ত্রিশাল উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, ‘গাছগুলো কতটা ঝুঁকিপূর্ণ, তা নিরূপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো মানুষের জানমালের নিরাপত্তা। খোঁজ নিয়ে দেখতে হবে, গাছগুলো কার নিয়ন্ত্রণে রয়েছে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সরেজমিন পরিদর্শন করব এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য