Author
৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৯)। পথে টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয় একটি কলাবাগানে। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ শিশুটির পরিবারের। এ ঘটনায় ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার পুলিশ ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মো. ছমির উদ্দিন কৃষক। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে পুলিশ তাঁকে আটক করে। রাতে থানায় মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা প্রবাসী। সে মায়ের সঙ্গে বাড়িতেই থাকত। ২৫ আগস্ট বিদ্যালয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ছমির উদ্দিন তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে ছমির উদ্দিন শিশুটিকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে জানালে ক্ষতি হবে এমন ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য, বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা শুরু হয়। গতকাল শুক্রবার বিকেলে এ বিষয়ে সালিস হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ