Author
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর শাহেদের ‘ঘুষ.সাইট’ ।। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে নোটিশ

মায়ের মৃত্যুর পর সরকারি পেনশনের টাকা তুলতে গিয়ে বারবার ঘুষের দাবির মুখে পড়তে হয়েছিল পরিবারের সদস্যদের। নিজের পাসপোর্ট করতে গিয়েও একই অভিজ্ঞতা হয় ১৭ বছরের শাহেদ শরীফ আহমেদের। প্রশাসনের পদে পদে ঘুষের এই অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ঘুষ.সাইট’ (ghush.site) নামের ওয়েবসাইটটি তৈরি করে সে।

‘ঘুষ.সাইট’ তৈরির নেপথ্যের কারণ নিয়ে প্রথম আলোতে খবর প্রকাশের পর ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া দুজন হলেন, হিসাব সহকারী এ এইচ এম নাদিরুল হাসান (সবুজ) ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মজিবুর রহমান।

কেন এমন পরিস্থিতি তৈরি হলো তার কারণ লিখিতভাবে জানাতে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

মনিকা পারভীন, ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

আজ সোমবার দুপুরে তাঁদের নোটিশ দেন ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন। তিনি বলেন, কেন এমন পরিস্থিতি তৈরি হলো তার কারণ লিখিতভাবে জানাতে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে আজ সোমবার সকালে ‘মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা পেতে ঘুষ দাবি, ক্ষোভে কিশোর শাহেদের ‘ঘুষ.সাইট’—শিরোনামে প্রথম আলোর অনলাইনে খবর প্রকাশের পর প্রয়াত শিক্ষকের স্বামী শরীফুল ইসলামকে (শামীম) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডাকা হয়। বেলা ১১টার দিকে তিনি উপজেলা শিক্ষা অফিসে যান। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন।

শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংবাদ প্রকাশের পর আজ খুব দ্রুত কাজ হতে শুরু করেছে। আগের তৈরি নথিপত্র পরিবর্তন করে নতুন নথি প্রস্তুতের কাজ করা হচ্ছে৷ এটি করতে আরও কিছু সময় লাগবে। আশা করছি দ্রুত আমাদের পাওনা পেয়ে যাব।’

‘ঘুষ.সাইট’ তৈরি করা শাহেদ শরীফ আহমেদ ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এলাকার একটি ভাড়া বাসায় বাবার সঙ্গে থাকে। তার মা আমিনা খাতুন ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর শারীরিক অসুস্থতায় তিনি মারা যান।

‘ঘুষ.সাইট’ তৈরি করা শাহেদ শরীফ আহমেদ ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এলাকার একটি ভাড়া বাসায় বাবার সঙ্গে থাকে। সে ব্রিটিশ কাউন্সিলের অধীন কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা করছে। তার বাবা শরীফুল ইসলাম (শামীম) আগে সৌদি আরবের একটি ব্যাংকে কর্মরত ছিলেন। শাহেদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বপাড়া এলাকায়। তার মা আমিনা খাতুন ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর শারীরিক অসুস্থতায় তিনি মারা যান।

পরিবারটি জানায়, চাকরির ১৩ বছরের মাথায় আমিনা খাতুনের মৃত্যুর পর তাঁর প্রভিডেন্ট ফান্ডের (ভবিষ্য তহবিল) প্রায় ৭ লাখ টাকা তুলতে ট্রেজারি অফিসে ১০ হাজার টাকা, জেলা শিক্ষা অফিসে ২০ হাজার টাকা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৮ হাজার টাকাসহ মোট ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। কল্যাণ তহবিলের ২ লাখ টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য ৮ লাখ টাকার জন্য শিক্ষা কার্যালয়–সংশ্লিষ্ট ব্যক্তিরা ১ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানে হামলা শুরুর পর একযোগে ১১ দেশে যুক্তরাষ্ট্রের অ্যালার্ট

যুদ্ধের মাত্রা বাড়াতে প্রস্তুত তেহরান, মার্কিন ঘাঁটিতে হামলার পর বার্তা

হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে বাকৃবির ২২ গবেষণা, উপকৃত ৯০৪ কৃষক

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

যুক্তরাষ্ট্র ২৮ বছর পর উদ্ধার হলো হারানো আংটি

জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের

প্রধান শিক্ষক হামলার ঘটনায় ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নিন্দা

প্রধান শিক্ষক হামলার ঘটনায় ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নিন্দা

পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আগস্টেই ৯৬৭ রোগী ভর্তি

১১

‘ঘুষ ডট সাইট’ নিয়ে শাহেদকে সহযোগিতার আশ্বাস ময়মনসিংহ সিটি প্রশাসকের

১২

মোহনগঞ্জে ভুল ফলক নিয়ে সমালোচনা

১৩

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসনের সঙ্গে সর্বস্তরের মানুষ

১৫

পুকুরের ওপর অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

১৬

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও কুইজ

১৭

কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রহ্মপুত্রে মাছের পোনা অবমুক্ত

১৯

খালিয়াজুরীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

২০
শিরোনামঃ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতিইরানে হামলা শুরুর পর একযোগে ১১ দেশে যুক্তরাষ্ট্রের অ্যালার্টযুদ্ধের মাত্রা বাড়াতে প্রস্তুত তেহরান, মার্কিন ঘাঁটিতে হামলার পর বার্তাহাওরাঞ্চলের কৃষি উন্নয়নে বাকৃবির ২২ গবেষণা, উপকৃত ৯০৪ কৃষক৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্যযুক্তরাষ্ট্র ২৮ বছর পর উদ্ধার হলো হারানো আংটিজর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানেরপ্রধান শিক্ষক হামলার ঘটনায় ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নিন্দাপ্রধান শিক্ষক হামলার ঘটনায় ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নিন্দাপূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত