Author
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রহ্মপুত্রে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এশীয়সংস্কৃতি জানা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জয়মুল আবেদীন সংগ্রহশালা পার্কসংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর মৎস্যজীবী দল।

মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, ত্রিশাল উপজেলা খামার ব্যবস্থাপক মো. মোজ্জামেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক উসমান গনি কুসুম, সদস্য সচিব মো. হানিফ উদ্দিন, মহানগর আহ্বায়ক তন্ময় আহমেদ লিটন, কোতোয়ালি থানা আহ্বায়ক জিয়ারুল ইসলাম সরকারসহ মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্তকালে প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মাছের পোনা অবমুক্ত করা একটি সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে। একটি মাছ বড় হয়ে মানুষের উপকারে এলেও এর মাধ্যমে সওয়াব পাওয়া যাবে।

তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন, যাতে দেশের মানুষ উপকৃত হতে পারে। আমরা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছি।’

এ সময় তিনি মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই মাদকের বিরুদ্ধে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।’

কর্মসূচিতে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়