Author
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক হামলার ঘটনায় ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নিন্দা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বুটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ছাঈদ খোকন এর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ।

সোমবার (৩১ আগস্ট) সংগঠনটির সভাপতি মুর্তুজা হাসান খান ফাহিম ও সাধারণ সম্পাদক ইফাদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে নিজ কর্মস্থল বুটেরঘাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা কাউছার খা কর্তৃক প্রধান শিক্ষক মো. আবু ছাঈদ খোকন হেনস্তার শিকার হন। পরিস্থিতি শান্ত করতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এগিয়ে এলে কাউছার তাদেরও হেনস্তা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

পরবর্তীতে একই দিন আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকসহ মো. আবু ছাঈদ খোকন মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের কাজে উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। তারা চৌরাস্তা পয়েন্টে পৌঁছানোর পর পূর্ব থেকে ওঁত পেতে থাকা কাউছার তার মোটরসাইকেলের গতিরোধ করে সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত হামলা চালান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় কাউছার প্রধান শিক্ষক মো. আবু ছাঈদ খোকন কে প্রাণনাশের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর বুটেরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে বিদ্যালয়ে নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ন্যক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও সক্রিয়তা আরও জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়