Author
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে নাম বলবেন, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে। আর প্রশাসনের কেউ জড়িত থাকলে আগে তাকে চাকরিচ্যুত করা হবে। পরে জেলে ঢুকিয়ে দেব।

নেত্রকোনার মদন পৌরশহরে বুধবার এক সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার নির্বাচনি এলাকা মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী উপজেলায় পৃথক আলেচনা সভায় তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

উপস্থিত দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জেলে থেকেও আমি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসে তিনিও মাদকের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেখানেই মাদকসেবী বা কারবারি পাবেন, ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দেবেন।

বাবর বলেন, মাদক হলো সকল অপরাধের মূল। মাদকের কারণে একটা পরিবার ধ্বংস হয়, সমাজ নষ্ট হয়, এলাকা ধ্বংস হয়,  এবং জাতি ধ্বংস হয়। মাদকসেবীরা যখন মাদক না পায়, তখন চুরি করে, ছিনতাই করে, সংসারে অশান্তি করে, বউকে মারধর করে, খুন করে- সবকিছু করে। এটা আমরা বাড়তে দিতে পারি না। তাদেরকে কোনোভাবে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। মাদক কারবারির বিষয়ে আপনারা আমাকে জানাবেন, প্রয়োজনে আমরা ভিন্নভাবে হ্যান্ডেল করব।

মাদক কারবারিদের সতর্ক করে স্থানীয় এই সংসদ সদস্য বলেন, যারা মাদকসেবী বা ডিলার আছেন তারা এসব বন্ধ করুন। আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি। তারপর আর কোনো সুযোগ দেওয়া হবে না, যা করার করে ফেলব। এটা দেশ এবং জনগণের স্বার্থেই করব।

এর আগে মোহনগঞ্জে এক সভায় দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় স্থানীয় লোকজনকে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেন বাবর। তিনি বলেন, ৬০ থেকে ৭০ হাজার টাকা বিনিয়োগ করে সোলার প্যানেল স্থাপন করলে প্রতি মাসে প্রায় তিন হাজার টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব। এতে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যেই বিনিয়োগের টাকা উঠে আসবে এবং একটি প্যানেল ২৫-৩০ বছর ধরে নিরবচ্ছিন্ন সেবা দেবে।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোও এখন সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে, সে বিষয়টি তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সভায় মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়