Author
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে কলেজের এডহক কমিটি নিয়ে স্থানীয়দের আপত্তি

হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য ম্যানেজিং এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। এ কমিটি গঠন নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক আবু রায়হান।

জানা যায়, গত ৩০ আগস্ট ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ এডহক কমিটির অনুমোদন দেয়। বোর্ডের চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে এবং নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

Maps

চিঠি অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে ছয় মাস এডহক কমিটির মেয়াদ কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মাসুম বিল্লাহ, সাধারণ শিক্ষক সদস্য মাহদী হাসান, অভিভাবক সদস্য মো. আব্দুল হালিম এবং সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের নাম রয়েছে।

তবে এ কমিটি গঠন, প্রক্রিয়ার স্বচ্ছতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক আবু রায়হান।

তিনি গণমাধ্যমকে বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়মনীতির যথাযথ অনুসরণ না করে জমিদাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ ছাড়াই এককভাবে কমিটির প্রস্তাব বোর্ডে পাঠিয়েছেন বলে তিনি মনে করেন। এতে স্থানীয়দের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

আবু রায়হান আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। কমিটির প্রস্তাবসংক্রান্ত কাগজ দেখতে চাওয়া হলেও অধ্যক্ষ তা দেখাননি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কমিটিতে দলীয় প্রভাব থাকার অভিযোগ তুলে দ্রুত কমিটি বিলুপ্তের দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, যা কিছু করা হয়েছে, তা নিয়মের মধ্যেই করা হয়েছে। হয়তো কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। সামনে যে কমিটি হবে, সেখানে সবাইকে নিয়ে বসে বিষয়গুলো ঠিক করা হবে।

স্থানীয়রা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মনীতি, স্বচ্ছতা ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা তাঁদের।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি