Author
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের তালুকদার বলেন, “বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন।”

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, বরং দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের দিন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার

মাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর

শাহেদের ‘ঘুষ’ সাইটে ১২ দিনে ১৫ হাজারের বেশি মানুষের অভিযোগ

কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগ

ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

১০

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

১১

নেত্রকোনায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

১২

ঐক্যের আহ্বানে কেন্দুয়ায় বিএনপির র‌্যালি

১৩

‘ঘুষ.সাইট’ বানানো কিশোর শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

১৪

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৫

পরিত্যক্ত ভবনে মিলল বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র

১৬

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিক্স জব্দ

১৭

ভৈরবে লাশের গুজবে সেতুর নিচে হাজারো মানুষের ভিড়

১৮

হালুয়াঘাটে কলেজের এডহক কমিটি নিয়ে স্থানীয়দের আপত্তি

১৯

ত্রিশালে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিনগৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধেজন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবারমাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরশাহেদের ‘ঘুষ’ সাইটে ১২ দিনে ১৫ হাজারের বেশি মানুষের অভিযোগকিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন