Author
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সভাপতি করাকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছে আলোচনা-সমালোচনা, কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কার আদেশ নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) ফেসবুকে ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে বিষয়টি।

গত সোমবার রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়, যেখানে মো. জিএম সরকার জুয়েলকে সভাপতি ও মো. বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা মঙ্গলবার (৩১ আগস্ট) জিএম সরকার জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জিএম সরকার জুয়েলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক-১ উমর ফারুক স্বাধীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল রানার সিদ্ধান্ত অনুমোদনক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।

তবে আরেকটি সূত্র জানায়, জিএম সরকার জুয়েল বাংলাদেশ আওয়ামী নবীন লীগ গৌরীপুর পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়