Author
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান ছাত্রদল-শিবিরের

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ছাত্রলীগের নতুন শাখা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রতিবাদ ও ক্ষোভ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে কমিটিকে প্রত্যাখ্যানের কথা জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ক্যাম্পাসে সংগঠনটির কোনো সাংগঠনিক কার্যক্রমের চেষ্টা হলে তা প্রতিহতের কথাও জানিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের নামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাকৃবি শাখার নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

ঘোষিত কমিটিতে ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি এবং মো. মুইন নাদিম আল মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহফুজ হক অভি, সাংগঠনিক সম্পাদক পদে তামিম মাহমুদ আকাশ এবং সহসভাপতি পদে মো. রাকিবুল ইসলাম, মো. মেহেদী হাসান, শাহরিয়ার খন্দকার ও মো. খালেদ হাসানের নাম রয়েছে।

কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাতে এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাকৃবি শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েব গণমাধ্যমকে বলেন, নতুন কমিটির অধিকাংশ নেতার প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম বর্তমানে দেখা যাচ্ছে না। তাঁর দাবি, কমিটিতে থাকা কয়েকজন দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ক্যাম্পাসে এই কমিটির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাংগঠনিক তৎপরতার চেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মঈন গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের আন্দোলনের পর দেশের ছাত্ররাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন এসেছে। তাঁর দাবি, বাকৃবির শিক্ষার্থীরা ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে কমিটি ঘোষণার বিষয়ে ক্ষোভ ও নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে কমিটি ঘোষণার বিষয়টি তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মুইন নাদিম আল মুন্না কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন অন্তর্বতী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন ও গেজেটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত