Hasan
১৬ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

অনলাইন ডেস্ক : শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন ছেলে। আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে পরিচয় শনাক্তের পর বৃদ্ধ শাহজাহান আলীকে (৭০) পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পিবিআই। দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে জাবেদ ওরফে বাবুল।

শনিবার (১৪ নভেম্বর) পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শাহজাহান আলী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।

পিবিআই সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছবি প্রকাশ করে সন্ধান চান।

এদিকে গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সংগঠনটির সদস্যরা তাঁর দেখাশোনার দায়িত্ব নেন। সুস্থ হওয়ার পর শাহজাহান আলী শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। তাঁর পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশসহ বিভিন্নভাবে চেষ্টা চালান। তবে দীর্ঘদিনেও তাঁর পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শাহজাহান আলীকে পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করেন পিবিআই সদস্যরা।

পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার তাঁর ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই সুমন মিয়া পিবিআই কার্যালয়ে উপস্থিত হন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন গণমাধ্যমকে বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করেছেন তাঁরা। অবশেষে পিবিআইয়ের সহযোগিতায় তাঁর পরিচয় পাওয়া গেছে। এ জন্য তিনি সংগঠনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত গণমাধ্যমকে বলেন, আঙুলের ছাপের মাধ্যমে আট মাস ধরে নিখোঁজ শাহজাহান আলীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরাও আনন্দিত।

প্রকাশঃ ০২:০০pm, ২০২৬-১১-১৫

আপডেটঃ ০২:০০pm, ২০২৬-১১-১৫

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত