Author
২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় নদীতে নেমে নিখোঁজের ২৮ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিখোঁজের ২৮ ঘণ্টা পরে তানভীর ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার। ১৯ (সেপ্টেম্বর) শনিবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার নেওরা নদীর ‘ইন্তারঘাট’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন ভালুকা ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল।

তানভীর ইসলাম উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তানভীরের অকাল মৃত্যুতে তার পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।
স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাতলামারী হুতারঘাট এলাকায় নেওরা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় তানভীর, তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা বন্ধুরা উদ্ধার করতে চেষ্টা করলেও উদ্ধার করতে সক্ষম হয়নি। পরে দৌঁড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে নদীতে খোঁজাখুঁজি করেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্য ও ময়মনসিংহ থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তানভীরের সন্ধান মিলেনি। রাতে উদ্ধার অভিযান স্থগিত রেখে শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে বিকেলে পৌনে তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ‘ইন্তারঘাট’ এলাকায় তানভীরের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ দেখে ডুবুরি দলকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

তানভীরের বড় চাচা বশির উদ্দিন বলেন, সমবয়সী কয়েকজনের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তানভীর পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে তানভীরের মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরি দল ইন্তারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে পানিতে পড়ে স্কুলছাত্র নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও আশেপাশে উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর নেওরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি রাতে উদ্ধার কাজ স্থগিত রেখে। পুনরায় সকল থেকে ময়মনসিংহ ডুবুরি দল ও ভালুকা ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেন। পৌনে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত