Admin
১৭ জুন ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে ইঞ্জিন উদ্ধার করা হয়।

বিষয়টি আজকের ময়মনসিংহকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার আধাঘণ্টা পর বিকল্প ইঞ্জিন লাগানোয় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থলেই পড়ে ছিল। এমতাবস্থায় ময়মনসিংহ রেলওয়ে জংশনের ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল সচল থাকে।

পরে রেলওয়ের উদ্ধার কর্মীরা দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করেন। পরে ইঞ্জিনটি নগরীর লোকোশেডের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এরপরই ৩ নম্বর লাইনটি সচল হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে আধাঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি আবারো জারিয়ার দিকে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত ইঞ্জিনটির উদ্ধারকাজ চলমান ছিল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

২

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৩

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার

৫

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

৭

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

৮

শেরপুরে প্রতারণার অভিযোগে একজন আটক

৯

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

১০

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

১১

নজরদারির বাইরে শেরপুর শহর, সিসিটিভি বিকল থাকায় বাড়ছে অপরাধের শঙ্কা

১২

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গোষ্ঠীর তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১৪

স্রোতে সংযোগ সড়ক উধাও: মাঝনদীতে দাঁড়িয়ে সেতু, ৯ গ্রামের দুর্ভোগ

১৫

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

১৬

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

বাকৃবিতে বহিরাগতদের মোটরসাইকেল চলাচল নিয়ে উদ্বেগ

১৮

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

১৯

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

২০
শিরোনামঃ