Hasan
২৬ অক্টোবর ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বন্ধের দিনে তদারকি কর্মকর্তা ছাড়াই খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের ঘটনায় রাঙামাটিয়া ইউনিয়নের এক ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার পাহাড় অনন্তপুর চৌরাস্তা বাজারে চাল বিতরণ করেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শফিকুল ইসলাম। তিনি ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

 

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান জানান, ডিলারকে তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কার্ডধারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির পুরোনো কার্ড পরিবর্তন এবং নষ্ট কার্ডের পরিবর্তে নতুন কার্ড দেওয়ার কথা বলে ডিলার শফিকুল ইসলাম জনপ্রতি ১০০ টাকা করে আদায় করছেন। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী কার্ড পরিবর্তনের জন্য এ টাকা নেওয়ার কথা নয়।

স্থানীয় কার্ডধারীদের ভাষ্য, টাকা না দিলে নতুন কার্ড দেওয়া হচ্ছে না। এ ছাড়া চাল বিতরণের সময় ডিলার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন কার্ডধারী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কার্ডধারী এসব অভিযোগ করেন।

অভিযোগকারীদের দাবি, ডিলারের আওতায় ৫১০ জন কার্ডধারী রয়েছেন। চাল বিতরণসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা জানান।

 

 

এ বিষয়ে খাদ্যবান্ধব ডিলার শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

তবে উপজেলা খাদ্যবান্ধব ডিলার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান দাবি করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেই ডিলাররা কার্ডপ্রতি ১০০ টাকা করে আদায় করছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান বলেন, বন্ধের দিনে তদারকি কর্মকর্তা ছাড়া চাল বিতরণের ঘটনায় ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কথা বলবেন বলে জানান।

উল্লেখ্য, ফুলবাড়ীয়া উপজেলায় ৫১ জন খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ২৮ হাজার ৬৪৮ জন দুস্থ কার্ডধারী এ কর্মসূচির আওতায় রয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

২

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৩

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার

৫

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

৭

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

৮

শেরপুরে প্রতারণার অভিযোগে একজন আটক

৯

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

১০

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

১১

নজরদারির বাইরে শেরপুর শহর, সিসিটিভি বিকল থাকায় বাড়ছে অপরাধের শঙ্কা

১২

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গোষ্ঠীর তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১৪

স্রোতে সংযোগ সড়ক উধাও: মাঝনদীতে দাঁড়িয়ে সেতু, ৯ গ্রামের দুর্ভোগ

১৫

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

১৬

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

বাকৃবিতে বহিরাগতদের মোটরসাইকেল চলাচল নিয়ে উদ্বেগ

১৮

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

১৯

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

২০
শিরোনামঃ