Hasan
২৬ অক্টোবর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

নেত্রকোনা সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি আমিনুল ইসলামকে (২২) গাজীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) সকালে তাকে নেত্রকোনা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

 

ময়মনসিংহ এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

মামলার এজাহারের বরাত দিয়ে আবুল হাসান জানান, ভুক্তভোগী নারীর সঙ্গে আমিনুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়েছিল। তবে সেই বিয়ে নিবন্ধিত হয়নি। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আমিনুল ও তার পরিবারের সদস্যরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এজাহারে বলা হয়, গত ১ আগস্ট বিকেল চারটার দিকে ওই নারী আমিনুলের বাড়িতে গিয়ে বিয়ে নিবন্ধনের অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুলসহ অন্য আসামিরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারী ও তার অনাগত সন্তানকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। পরে আদালতের নির্দেশে গত ১৪ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলাটি (মামলা নম্বর ২৬) নথিভুক্ত করা হয়। এতে আমিনুলসহ তার পরিবারের সদস্যদের আসামি করা হয়। ঘটনার পর থেকে আমিনুল পলাতক ছিলেন বলে জানায় এসআরবি।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আমিনুলকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

২

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৩

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার

৫

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

৭

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

৮

শেরপুরে প্রতারণার অভিযোগে একজন আটক

৯

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

১০

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

১১

নজরদারির বাইরে শেরপুর শহর, সিসিটিভি বিকল থাকায় বাড়ছে অপরাধের শঙ্কা

১২

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গোষ্ঠীর তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১৪

স্রোতে সংযোগ সড়ক উধাও: মাঝনদীতে দাঁড়িয়ে সেতু, ৯ গ্রামের দুর্ভোগ

১৫

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

১৬

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

বাকৃবিতে বহিরাগতদের মোটরসাইকেল চলাচল নিয়ে উদ্বেগ

১৮

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

১৯

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

২০
শিরোনামঃ