Hasan
২৬ অক্টোবর ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।

খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান কুদ্দুছের লোকজন ও নতুন চেয়ারম্যান প্রার্থী আজহারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

২

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৩

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার

৫

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

৭

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

৮

শেরপুরে প্রতারণার অভিযোগে একজন আটক

৯

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

১০

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

১১

নজরদারির বাইরে শেরপুর শহর, সিসিটিভি বিকল থাকায় বাড়ছে অপরাধের শঙ্কা

১২

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গোষ্ঠীর তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১৪

স্রোতে সংযোগ সড়ক উধাও: মাঝনদীতে দাঁড়িয়ে সেতু, ৯ গ্রামের দুর্ভোগ

১৫

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

১৬

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

বাকৃবিতে বহিরাগতদের মোটরসাইকেল চলাচল নিয়ে উদ্বেগ

১৮

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

১৯

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

২০
শিরোনামঃ