Hasan
২৬ অক্টোবর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা শহরের গাইটাল বাস স্ট্যান্ড থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

 

 

 

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল জানান, মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছে। এর মধ্যে পুরোনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে সমস্যা আরও বেড়েছে।

আনিসুজ্জামান বাবুল বলেন, মহাখালীর মালিকেরা আমাদের সঙ্গে বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। বিভিন্ন লোকের মাধ্যমে তারা পুরোনো গাড়ি দিতে চান। অথচ কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন গাড়ি চলছে। পুরোনো গাড়ি নিতে রাজি না হওয়ায় তারা কাউন্টার বন্ধ করে দেন। কথায় কথায় কাউন্টার বন্ধ করে দেওয়ার কারণে আমরা সমস্যায় পড়ছি। আমরা এই সমস্যার সমাধান চাই। এ কারণে বাস চলাচল বন্ধ রেখেছি।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে রোববার দুপুর ১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আলোচনার জন্য ডাকা হয়েছে।

 

 

 

এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে। বাস চলাচল বন্ধের তালিকায় রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস। এতে কিশোরগঞ্জ-মহাখালী রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

২

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৩

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার

৫

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

৭

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

৮

শেরপুরে প্রতারণার অভিযোগে একজন আটক

৯

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

১০

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

১১

নজরদারির বাইরে শেরপুর শহর, সিসিটিভি বিকল থাকায় বাড়ছে অপরাধের শঙ্কা

১২

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গোষ্ঠীর তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১৪

স্রোতে সংযোগ সড়ক উধাও: মাঝনদীতে দাঁড়িয়ে সেতু, ৯ গ্রামের দুর্ভোগ

১৫

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

১৬

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

বাকৃবিতে বহিরাগতদের মোটরসাইকেল চলাচল নিয়ে উদ্বেগ

১৮

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

১৯

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

২০
শিরোনামঃ