Hasan
২৬ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

শেরপুর, ২৫ অক্টোবর, ২০২৬ (বাসস): ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী (২৮) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড়া মহল্লায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রমজান শেরপুর সদর উপজেলার রৌহা এলাকার এনামুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রমজান আলী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা, ভাতশালা ইউনিয়ন, শেরপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অধিক লাভের লোভ দেখিয়ে প্রায় ২৫ কোটি টাকা সংগ্রহ করেন। এরপর থেকে তিনি সবার সাথে যোগাযোগ বন্ধ রেখে টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিলেন।

পরে এ ঘটনায় ১১ জন ভুক্তভোগী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গোপন সংবাদে পৌরসভাধীন দিঘারপাড় মহল্লা থেকে রমজান আলীকে গ্রেফতার করে পুলিশ।

রমজানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভুক্তভোগীরা শেরপুর সদর থানায় ভিড় করছেন এবং তাদের পাওনা টাকা ফেরতের দাবি জানান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বাসসকে জানান, রমজান আলীকে আটকের পর থেকেই সাধারণ মানুষ থানায় এসে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

২

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৩

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার

৫

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেফতার

৭

নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

৮

শেরপুরে প্রতারণার অভিযোগে একজন আটক

৯

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

১০

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

১১

নজরদারির বাইরে শেরপুর শহর, সিসিটিভি বিকল থাকায় বাড়ছে অপরাধের শঙ্কা

১২

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গোষ্ঠীর তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

১৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১৪

স্রোতে সংযোগ সড়ক উধাও: মাঝনদীতে দাঁড়িয়ে সেতু, ৯ গ্রামের দুর্ভোগ

১৫

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: বিএনপি নেতাসহ দুজন কারাগারে

১৬

ফুলবাড়ীয়ায় বন্ধের দিনে চাল বিতরণ, ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

বাকৃবিতে বহিরাগতদের মোটরসাইকেল চলাচল নিয়ে উদ্বেগ

১৮

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

১৯

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

২০
শিরোনামঃ