নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরি ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।
কিশোরগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরি বাজার থেকে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা সম্ভব হয়।
মন্তব্য করুন