Hasan
৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল কলেজের সামনে মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং চলমান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সহিংসতার অভিযোগ তুলে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিরোধী দল নীরব ভূমিকা পালন করছে। তার মতে, এমন পরিস্থিতিতে বিরোধী দলের নীরবতা নৈরাজ্য সৃষ্টিতে তাদের মৌন সমর্থনের ইঙ্গিত দিতে পারে।

তিনি লেখেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে বিরোধী দলকেও এর খেসারত চরমভাবে দিতে হতে পারে।

রাশেদ খান আরো লেখেন, বিরোধী দল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করুক। তাহলেই বুঝব, আসলেই বিরোধী দল গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায়।

পতিত স্বৈরাচারীগোষ্ঠীর সঙ্গে জামায়াত ও এনসিপির কোনো আপস-মীমাংসা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ছয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

২

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে

৩

শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

৪

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধান মন্ত্রী তারেক রহমান

৫

পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ব্যানারসহ গ্রেফতার ৪

৬

নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

৭

বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক

৮

দুর্গাপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

৯

শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার

১০

অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১১

কিশোরগঞ্জে কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতার মৃত্যু

১২

হাতি-মানুষ রক্ষায় গারো পাহাড়ে এআই ক্যামেরায় নজরদারি

১৩

কিশোরগঞ্জে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

কলমাকান্দা সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ

১৫

যাত্রীকে ঘণ্টাখানেক ঘুরিয়ে ছুরি দেখিয়ে ছিনতাই, বাকৃবি শিক্ষার্থীদের হাতে চালক আটক

১৬

নেত্রকোনায় নদী উদ্ধারের নামে হয়রানির অভিযোগ

১৭

দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

১৮

মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন

১৯

নেত্রকোণায় ইজিবাইক চালকদের ধর্মঘট ৬ ঘণ্টা পর প্রত্যাহার

২০
শিরোনামঃ
❮দেশের ছয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা❮ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা❮শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে❮শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না❮কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধান মন্ত্রী তারেক রহমান❮পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ব্যানারসহ গ্রেফতার ৪❮নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু❮বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক❮দুর্গাপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার❮শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার