কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষ মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রঞ্জিত কুমার ঘোষ জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার জাহানারা বেগম এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক মাস যাবত রঞ্জিত কুমার কারাগারে বন্দি অবস্থায় ছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে তাকে কারা কর্তৃপক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসিনাকে পাসপোর্ট দিতে আবেদন, পাঠানো হয়েছে ঢাকায়
জেল সুপার আরও জানান, রঞ্জিত কুমার ঘোষ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কারা অভ্যন্তরে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেল সুপার জাহানারা বেগম।
নিহত রঞ্জিত কুমার ঘোষের স্বজনরা জানান, জুলাই আন্দোলনের মামলায় পুলিশ রঞ্জিত কুমারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।
মন্তব্য করুন