Hasan
১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রীকে ঘণ্টাখানেক ঘুরিয়ে ছুরি দেখিয়ে ছিনতাই, বাকৃবি শিক্ষার্থীদের হাতে চালক আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক মিশুকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীরা ধাওয়া করে অভিযুক্ত অটোচালককে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নন্দ কিশোর এবং মায়ের নাম পুতুল। আটকের সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামালসহ তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালীতে আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ৭০ টাকায় একটি মিশুক রিজার্ভ করেন। তবে চালক মূল সড়ক দিয়ে না গিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে গাড়ি নিয়ে আসেন। বিষয়টিকে তিনি প্রথমে শর্টকাট রাস্তা ভেবে মেনে নেন। ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় চালকের উদ্দেশ্য বুঝতে পারেননি।

তিনি আরও জানান, চালক বিভিন্ন স্থানে একাধিকবার ইউটার্ন নেন এবং রাস্তা হারিয়ে ফেলেছেন বলে জানান। এভাবে প্রায় এক ঘণ্টা ঘোরানোর পর একটি অন্ধকার স্থানে গাড়ি থামিয়ে হঠাৎ ছুরি বের করে তার কাছে থাকা জিনিসপত্র দিতে বলেন। ভয়ে তিনি নিজের মোবাইল ফোনটি চালকের হাতে তুলে দেন।

ফোন নেওয়ার পর চালক দ্রুত মিশুক চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কাদের আগে কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেছিলেন। তিনি গাড়িটির পেছনে দৌড়ে চিৎকার শুরু করেন। তখন এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে মিশুকটিকে ধাওয়া করেন। পরে করিম ভবন এলাকায় গিয়ে চালককে আটক করা সম্ভব হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ জানান, বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে যাওয়ার সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটের কাছে পেছন থেকে চিৎকার শুনতে পান। তাকিয়ে দেখেন, এক ব্যক্তি মিশুকের পেছনে দৌড়াচ্ছেন এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে চিৎকার করছেন।

আকাশ জানান, তিনি মোটরসাইকেল থেকে নেমে মিশুকটি থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটির গতি বেশি থাকায় প্রথমে ধরতে পারেননি। পরে ভুক্তভোগীকে মোটরসাইকেলে তুলে মিশুকটির পিছু নেন। এ সময় মিশুকটি জব্বারের মোড় ও দেবদারু রোড হয়ে করিম ভবনের দিকে এগিয়ে যায়। ধাওয়া করার সময় চালক বারবার তাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে করিম ভবন থেকে ছেলেদের হলের সড়কে নামার সময় মিশুকটির নিচে আগুন ধরে যায়। এ সুযোগে তারা চালককে আটক করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। এরপর তাকে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে তারা ছিনতাইয়ের ঘটনার খবর পান। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একজন ছিনতাইকারীকে আটক করেছেন বলে জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “পরে কোতোয়ালি থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ সদস্যরা ক্যাম্পাসে এলে উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে।”

অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ বলেন, রাত সাড়ে ৮টার পর মুঠোফোনে তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাহুল মিয়া নামে এক ব্যক্তিকে ছিনতাইয়ের ঘটনায় আটকের খবর পান। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে থানায় হস্তান্তর করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযোগ বা মামলা করতে আগ্রহী নন। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ছয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

২

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে

৩

শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

৪

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধান মন্ত্রী তারেক রহমান

৫

পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ব্যানারসহ গ্রেফতার ৪

৬

নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

৭

বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক

৮

দুর্গাপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

৯

শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার

১০

অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১১

কিশোরগঞ্জে কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতার মৃত্যু

১২

হাতি-মানুষ রক্ষায় গারো পাহাড়ে এআই ক্যামেরায় নজরদারি

১৩

কিশোরগঞ্জে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

কলমাকান্দা সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ

১৫

যাত্রীকে ঘণ্টাখানেক ঘুরিয়ে ছুরি দেখিয়ে ছিনতাই, বাকৃবি শিক্ষার্থীদের হাতে চালক আটক

১৬

নেত্রকোনায় নদী উদ্ধারের নামে হয়রানির অভিযোগ

১৭

দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

১৮

মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন

১৯

নেত্রকোণায় ইজিবাইক চালকদের ধর্মঘট ৬ ঘণ্টা পর প্রত্যাহার

২০
শিরোনামঃ
❮দেশের ছয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা❮ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা❮শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে❮শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না❮কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধান মন্ত্রী তারেক রহমান❮পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ব্যানারসহ গ্রেফতার ৪❮নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু❮বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক❮দুর্গাপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার❮শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার