Hasan
১০ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার

শেরপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার এক গৃহবধূ শেরপুর জেলা সদর হাসপাতাল বেডে কাতরাচ্ছে। এদিকে এ ঘটনায় ডিবি পুলিশের হাতের গ্রেফতার হয়েছে স্বামী রাকিব।

সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা গ্রামের আলমিনা আক্তার নামে এই গৃহবধূ একই উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামের পাষণ্ড স্বামী মোঃ রাকিবুল হাসান রাকিব ৫ লাখ টাকার যৌতুক না পেয়ে ঘরের ভিতর রশি দিয়ে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে খবর পেয়ে আলমিনা আক্তারের মা সেলিমা আক্তার তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর রাত ৯ টায় বেলতলী গ্রামে পাষণ্ড স্বামী রাকিবের বাড়িতে। এ ঘটনায় আলমিনা আক্তার এর মা সেলিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এজহারের বিবরণ সূত্র এবং নির্যাতিতা গৃহবধূর মা সেলিমা আক্তার জানায়, আট বছর পূর্বে রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাকিবুল হাসান রাকিবের সাথে বিয়ে দিই। বিয়ের দুই-তিন বছর পর থেকেই মেয়ের জামাই এবং জামাইয়ের মা রত্না বেগম ও বাবা দেলোয়ার হোসেন এর যোগসাজেসে ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে মেয়েকে প্রথমে মানসিক এবং পরে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন শুরু করে। এ সময় মেয়ের সুখের জন্য ঋণ-ধার করে দাবিকৃত যৌতুকের ৪ লাখ টাকা পরিশোধ করে বাকি ১ লাখ টাকা কিছুদিনের জন্য সময় নেয়া হয়। পরবর্তীতে ওই টাকার জন্য বছরের পর বছর নির্যাতন চলতে থাকে মেয়ের উপর। আমার স্বামীর দিনমজুর তাই যৌতুকের টাকা ম্যানেজ করা সম্ভব হয়নি। এমতাবস্থায় গত ৫ নভেম্বর মেয়ের জামাই এবং তার মা ও বাবা মিলে রশি দিয়ে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মধ্যযুগের ফায়দায় নির্যাতন করে গুরুতর আহত করে।

পরে মেয়ের ডাক-চিৎকারে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ বিষয়ে ৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও আজ পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন সেলিমা আক্তার।

এদিকে নির্যাতনের বিষয়ে কথা বলতে স্বামী রাকিবুল হাসান রাকিবকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বাবা সাবেক ইউপি মেম্বার দেলোয়ার হোসেন ওরফে ময়ফুল বলেন, যৌতুকের বিষয়টি ডাহা মিথ্যা কথা, আমি ছেলের সঙ্গে থাকি না আমরা আলাদা থাকি। তাই নির্যাতনের বিষয়টি ভিত্তিহীন। আমার ছেলে তাকে নির্যাতন করবে তো দূরের কথা ছেলের বউই আমার ছেলের ওপর নির্যাতন করে আসছে অনেকদিন যাবত। তাদের সাথে আমার কোন যোগাযোগ নেই। আমি শুনেছি কয়েকদিন আগে তারা নাকি দু’জনেই মারামারি করেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানায়, এ বিষয়ে এজাহার পেয়েছি। আমাদের তদন্ত কাজ এবং অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ায় পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এর নির্দেশে ৯ নভেম্বর সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সদর থানায় বাদীর দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ছয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

২

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে

৩

শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

৪

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধান মন্ত্রী তারেক রহমান

৫

পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ব্যানারসহ গ্রেফতার ৪

৬

নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

৭

বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক

৮

দুর্গাপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

৯

শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার

১০

অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১১

কিশোরগঞ্জে কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতার মৃত্যু

১২

হাতি-মানুষ রক্ষায় গারো পাহাড়ে এআই ক্যামেরায় নজরদারি

১৩

কিশোরগঞ্জে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

কলমাকান্দা সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ

১৫

যাত্রীকে ঘণ্টাখানেক ঘুরিয়ে ছুরি দেখিয়ে ছিনতাই, বাকৃবি শিক্ষার্থীদের হাতে চালক আটক

১৬

নেত্রকোনায় নদী উদ্ধারের নামে হয়রানির অভিযোগ

১৭

দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

১৮

মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন

১৯

নেত্রকোণায় ইজিবাইক চালকদের ধর্মঘট ৬ ঘণ্টা পর প্রত্যাহার

২০
শিরোনামঃ
❮দেশের ছয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা❮ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা❮শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে❮শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না❮কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধান মন্ত্রী তারেক রহমান❮পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ব্যানারসহ গ্রেফতার ৪❮নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু❮বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক❮দুর্গাপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার❮শেরপুরে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী, স্বামী গ্রেফতার