শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম টাকার জোরে তার পদ পদবিকে ধামাচাপা দেওয়ার জন্যে নানা চক্রান্তে লিপ্ত হয়েছে ।
উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ ও সদস্য সচিব লুৎফর রহমানে সাক্ষরিত শোকজে লিখেছেন জাহাঙ্গীর আলম একজন ধানশাইল ইউনিয়নের আওয়ামী নেতা তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সুপারিশ করার দায়ে গোলাপ হোসেনকে শোকজ করেছেন।
ত্যাগী বিএনপির নির্যাতীত নেতা গোলাপ হোসেনকে এখানে ব্যাবহার করা হয়েছে বলে এলাকার জনসাধারন জানিয়েছেন। গোলাপ হোসেন একজন বিএনপির ত্যাগী নেতা হলেও জাহাঙ্গীর আলম তার কলা কৌশল দিয়ে তাকে ব্যবহারের অভিযোগ উঠেছে। চথুর আওয়ামী নেতা তার অপকর্মের ইতিহাস ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্ন পথ অবলম্বন করে নিজেকে বিএনপির সমর্থক হিসাবে জাহির করার জন্যে পথ খুঁজছে বলে বিএনপি ভক্তরা জানান।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধমে সমালোচনার ঝড় উঠেছে জাহাঙ্গীর আলমের কার্যকলাপ নিয়ে। সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন