Hasan
১২ নভেম্বর ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। শ্রেষ্ঠ জেলা, সার্কেল, থানা ও তদন্ত কর্মকর্তাসহ মোট কয়েকটি বিভাগে এ স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া বিশেষ সাফল্যের জন্য আরও তিন পুলিশ কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় রেঞ্জের বিভিন্ন জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সম্পত্তিসংক্রান্ত ও নৃশংস অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশি কার্যক্রম জোরদার, মাদক প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দেন ডিআইজি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। নাশকতা, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সার্কেল কর্মকর্তাদের নির্দেশ দেন। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং তাঁদের সমস্যা সমাধানের মাধ্যমে পুলিশের প্রতি জনআস্থা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অক্টোবর মাসের অভিন্ন মূল্যায়ন মানদণ্ডে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে ময়মনসিংহ। এ স্বীকৃতি পেয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে দুর্গাপুর সার্কেল। এ বিভাগের পুরস্কার পেয়েছেন সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম।

শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক এস এম নূর মোহাম্মদ। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হয়েছেন জামালপুর সদর থানার মো. নাজমুল জান্নাত শাহ্। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর থানার মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হয়েছেন জামালপুরের মেলান্দহ থানার রুবেল মিয়া।

বিশেষ সাফল্যের জন্য পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার এসআই মো. আবুল কালাম আজাদ। ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল ও একটি ট্রাক উদ্ধার এবং গ্রেপ্তার আট আসামির মধ্যে চারজনের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে ভূমিকা রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার ও ৪৮ কেজি গাঁজা উদ্ধারের জন্য পুরস্কৃত হয়েছেন। জামালপুর সদর থানার এসআই মো. সিরাজুল হক ১২টি জিআর/সিআর পরোয়ানা, সাতটি সিআর সাজা-সংক্রান্ত পরোয়ানা এবং ২৬টি রিকল/ওডি পরোয়ানাসহ মোট ৪৫টি পরোয়ানা নিষ্পত্তি করায় বিশেষ পুরস্কার পেয়েছেন।

সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন রেঞ্জের বিভিন্ন জেলার ক্রাইম শাখা ও সার্কেল কর্মকর্তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

২

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল মোবাইল কোর্ট

৩

ঝিনাইগাতী আওয়ামী নেতার ফাদে বিএনপির ত্যাগী নেতা

৪

শেরপুর জেলা প্রশাসকের গনশুনানী

৫

পূর্বধলায় লাইসেন্সবিহীন ডেন্টাল পরিচালনাকারীর ২ লাখ টাকা জরিমানা

৬

মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

৭

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশের অভিযান

৮

অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

৯

শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

১০

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

১১

ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বিস্ফোরণ: দেড় শতাধিক আসামির বিরুদ্ধে মামলা

১২

নান্দাইলে বসতঘর দখলের অভিযোগ, দুই সন্তান নিয়ে আশ্রয়হীন মা

১৩

পরীক্ষার ফির নামে অতিরিক্ত টাকা আদায়

১৪

হালুয়াঘাটে ঝড়ে পুকুরে ভেঙে পড়ল মুরগির খামার, মারা গেল ১ হাজার মুরগি

১৫

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৬

ময়মনসিংহের যে হাসপাতালে বহুমুখী সংকট

১৭

পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

১২ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলা: শিক্ষক সাগরের রায় আজ

১৯

শেরপুরে ছাত্রদলের অভিযানে ছাত্রলীগ নেতা আটক, হস্তান্তর পুলিশের কাছে

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার❮মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা❮মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল মোবাইল কোর্ট❮ঝিনাইগাতী আওয়ামী নেতার ফাদে বিএনপির ত্যাগী নেতা❮শেরপুর জেলা প্রশাসকের গনশুনানী❮পূর্বধলায় লাইসেন্সবিহীন ডেন্টাল পরিচালনাকারীর ২ লাখ টাকা জরিমানা❮মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৫❮ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশের অভিযান❮অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি❮শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড