Hasan
১২ নভেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকেল ২টার দিকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার মেরুদণ্ডে এই অস্ত্রোপচার চালানো হয়।

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাভোগের কারণে লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কারামুক্তির পর দেশের অভ্যন্তরে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পূর্বে তিনি দেশবাসী ও নিজ নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে জানান, দ্রুত সুস্থ হয়ে তিনি যেন পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন।

লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, মহান আল্লাহর রহমতে ও সবার দোয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতার কারণে তাদের প্রিয় নেতার শরীরে নানা জটিলতা তৈরি হয়। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

২

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল মোবাইল কোর্ট

৩

ঝিনাইগাতী আওয়ামী নেতার ফাদে বিএনপির ত্যাগী নেতা

৪

শেরপুর জেলা প্রশাসকের গনশুনানী

৫

পূর্বধলায় লাইসেন্সবিহীন ডেন্টাল পরিচালনাকারীর ২ লাখ টাকা জরিমানা

৬

মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

৭

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশের অভিযান

৮

অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

৯

শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

১০

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

১১

ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বিস্ফোরণ: দেড় শতাধিক আসামির বিরুদ্ধে মামলা

১২

নান্দাইলে বসতঘর দখলের অভিযোগ, দুই সন্তান নিয়ে আশ্রয়হীন মা

১৩

পরীক্ষার ফির নামে অতিরিক্ত টাকা আদায়

১৪

হালুয়াঘাটে ঝড়ে পুকুরে ভেঙে পড়ল মুরগির খামার, মারা গেল ১ হাজার মুরগি

১৫

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৬

ময়মনসিংহের যে হাসপাতালে বহুমুখী সংকট

১৭

পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

১২ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলা: শিক্ষক সাগরের রায় আজ

১৯

শেরপুরে ছাত্রদলের অভিযানে ছাত্রলীগ নেতা আটক, হস্তান্তর পুলিশের কাছে

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার❮মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা❮মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল মোবাইল কোর্ট❮ঝিনাইগাতী আওয়ামী নেতার ফাদে বিএনপির ত্যাগী নেতা❮শেরপুর জেলা প্রশাসকের গনশুনানী❮পূর্বধলায় লাইসেন্সবিহীন ডেন্টাল পরিচালনাকারীর ২ লাখ টাকা জরিমানা❮মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৫❮ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশের অভিযান❮অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি❮শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড