Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় নির্যাতনের শিকার এক অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, সংবাদ প্রকাশ ও ন্যায়বিচার পেতে সহযোগিতার কথা বলে তাঁরা ওই টাকা নেন। তবে টাকা নেওয়ার পর এখন পর্যন্ত কোনো সংবাদ প্রকাশ বা আইনি সহযোগিতা পাননি বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

ঘটনাটি উপজেলার সাহতা ইউনিয়নের সাবানিয়াকান্দা গ্রামের। অভিযোগকারী পরিবারের দুই বোন ওই গ্রামের মৃত দিদার আলীর মেয়ে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর সন্ধ্যায় চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হন দুই বোন। থানায় ও আদালতে মামলা করার জেরে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। পরে আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিভিন্ন মাধ্যমে দুই বোনের ওপর নির্যাতনের খবর জানতে পেরে সাংবাদিক পরিচয় দেওয়া জসিম উদ্দিন পাঠান ও নাসিমা খাতুন তাঁদের বাড়িতে যান। সে সময় দুই বোন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাড়িতে ছিলেন তাঁদের বৃদ্ধা মা।

পরিবারের অভিযোগ, নিজেদের নেত্রকোনা ও ময়মনসিংহ বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিক, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনের নেতা হিসেবে পরিচয় দেন ওই দুজন। এ সময় তাঁরা সংবাদ প্রকাশ ও ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দেন। একপর্যায়ে তাঁদের কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, তাঁদের হাতে নগদ টাকা না থাকায় ৫৫ টাকা কেজি দরের চাল ৪০ টাকা কেজি দরে বিক্রি করে দুই হাজার টাকা সংগ্রহ করেন। পরে আলম মিয়া নামের এক যুবকের মাধ্যমে বিকাশে ওই টাকা পাঠানো হয়। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, টাকা পাঠানোর বিকাশ নম্বরটি নাসিমা খাতুনের।

পরিবারের দাবি, টাকা দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি কিংবা আইনি সহযোগিতাও মেলেনি।

আহত দুই বোনের একজন অজুফা আক্তার আক্ষেপ করে গণমাধ্যমকে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাব না। সবাই শুধু টাকা চায়।’

অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন পাঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে নাসিমা খাতুনের সঙ্গে অপরিচিত একটি নম্বর থেকে যোগাযোগ করা হলে তিনি মামলার কাগজপত্র পাঠাতে বলেন এবং দ্রুত সংবাদ প্রকাশের আশ্বাস দেন। তবে ১৩ নভেম্বর সকাল থেকে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক গণমাধ্যমকে বলেন, ‘এগুলো অপসাংবাদিকতা। এদের কারণে মূলধারার সাংবাদিকদেরও হেনস্তার শিকার হতে হয়। এদের প্রতিহত করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। প্রকৃত সাংবাদিক কখনো সংবাদের বিনিময়ে টাকা দাবি করবেন না।’

সাংবাদিকতার পরিচয় মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে জড়িত। সেই পরিচয়ে অসহায় পরিবারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

প্রকাশঃ ১২:২৬pm, ২০২৬-১১-১৪

আপডেটঃ ১২:২৬pm, ২০২৬-১১-১৪

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত