Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ২ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের কালীপুর নয়াহাটি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।

সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, “বিএনপি সরকারের বয়স প্রায় ৯ মাস। শুরুতেই সারা দেশে প্রান্তিক মানুষের জন্য কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভৈরবেও সপ্তাহ বা পনেরো দিন পরপর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হচ্ছে। সরকার নারীদের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও সুবিধাভোগীদের বিভিন্ন সহায়তা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ভৈরব একটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নয়াহাটি নিম্ন-আয় এলাকায় উন্নয়নকাজের এবং বাদশাবিল ব্রিজ হতে নয়াহাটি কার্তিকের বাড়ি পর্যন্ত আধুনিক ইউনিব্লক রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানে মোট ২ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হলো।”

প্রতিমন্ত্রী জানান, অবহেলিত এই এলাকায় দ্রুত সময়ের মধ্যে একটি স্কুল নির্মাণ করা হবে। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে ভৈরব ও কুলিয়ারচরের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নসহ প্রয়োজনীয় সব উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত