Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

ভোরের আলো ফোটার আগেই যাঁদের লাঙলের ফলায় জেগে ওঠে মাটি, যাঁদের রোদে পোড়া তামাটে শরীরের ঘামে সোনালি ফসলে ভরে ওঠে বাংলার মাঠ- সেই কৃষকের মুখে আজ হাসির বদলে দুশ্চিন্তার ভাঁজ। একদিকে সার, বীজ, ডিজেল ও বিদ্যুতের লাগামহীন মূল্যে চাষাবাদের খরচ জ্যামিতিক হারে বাড়ছে, অন্যদিকে হাড়ভাঙা পরিশ্রমে ফলানো ফসলের ন্যায্য দাম না পেয়ে নিঃস্ব হচ্ছেন মাথার ঘাম পায়ে ফেলা অন্নদাতারা। কৃষকের এই চাপা কান্না ও অস্তিত্ব সংকটের কথা তুলে ধরতেই শনিবার (১৪ নভেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সমবেত হন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গড়বো মোরা উন্নয়নের বাংলাদেশ’- এই স্লোগানকে বুকে ধারণ করে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ কৃষক ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি, নেত্রকোনা’-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শুধু কৃষক প্রতিনিধিরাই নন, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা তুলে ধরেন গ্রামবাংলার কৃষকের করুণ বাস্তবতার চিত্র। তারা জানান, মানবসভ্যতার গোড়াপত্তনই হয়েছে কৃষির হাত ধরে, অথচ আজ সেই কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে খরচ বেড়েছে কয়েক গুণ। ডিজেল ও বিদ্যুতের বাড়তি দামের কারণে সেচ খরচ মেটাতে গিয়েই হিমশিম খাচ্ছেন চাষিরা। এর সঙ্গে যোগ হয়েছে সার ও কীটনাশকের চড়া দাম। কিন্তু এত খরচের পর ফসল যখন বাজারে তোলা হয়, তখন উৎপাদন খরচটুকুও ওঠে না। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে জীবিকা নির্বাহ করাই আজ কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি ‘হাওর বন্ধু’ মো. ইকবাল হোসেন বলেন, কৃষককে বাঁচাতে না পারলে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। কৃষকের মুখে হাসি ফোটাতে অবিলম্বে কৃষি উপকরণের দাম কমিয়ে ভর্তুকি বাড়াতে হবে এবং সরকারি উদ্যোগে মাঠপর্যায় থেকে ন্যায্য মূল্যে ফসল কেনা নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে আরও বক্তব্য দেন- সংগঠনের সম্পাদক সুমন আহমেদ, শামীম তালুকদার, নাজমা আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হাওর ও কৃষিপ্রধান নেত্রকোনা অঞ্চলের কৃষি ও কৃষককে বাঁচাতে মানববন্ধন থেকে পাঁচ দফা সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

সেগুলো হলো- নদী ও খাল খনন করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করা। ফসলের অপচয় রোধে মাঠপর্যায়ে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা হিমাগার এবং এলএসডি গোডাউন নির্মাণ করা।নদী রক্ষা এবং কৃষি সেচ ও বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা। স্থানীয়ভাবে ফসলের সঠিক মূল্য পেতে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা এবং কৃষির মাঠপর্যায়ে সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা।

রোদের তেজ উপেক্ষা করে ব্যানার হাতে দাঁড়ানো মানুষগুলোর দাবি একটাই- যাঁরা পুরো দেশের মানুষের মুখে অন্ন তুলে দেন, তাঁদের বেঁচে থাকার অধিকার ও শ্রমের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা হোক।

পড়ুন:নোয়াখালীতে ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত