Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে সীমান্ত ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা। পাশাপাশি স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা জোরদারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এর ফলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তাও আরও নিশ্চিত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত