Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪১ বান্ডিল ঢেউটিন এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে নগদ অর্থের অনুদানের চেক বিতরণ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রা‌খেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ম‌শিউর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, শ্রমিক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৪ জনের মধ্যে দুইজনকে পাঁচ হাজার টাকা করে, একজনকে ১০ হাজার টাকা এবং বাকি ২১ জনকে চার হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত