Hasan
১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়াচর এলাকায় মুন্সি বাড়ি ও মাদাইরা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisements

আহতদের মধ্যে সেলিম মিয়া (৪২), রফিয়া বেগম (৮০), আল আমিন (৩৫), আরাফাত মিয়া (১২), ইমরান হোসেন (২০), শরাফত আলী (৫৫), শিমুল মিয়া (২১) ও শরিফা বেগম (৩৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে গুরুতর আহত রফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া শহর বানু, মেহের বানু, রুকন মিয়া ও টুনু মিয়াসহ অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) মুন্সি বাড়ির এক কিশোরের সঙ্গে মাদাইরা বাড়ির আরেক কিশোরের বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জেরে পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে মুন্সি বাড়ির যুবকরা মাদাইরা বাড়িতে হামলা চালালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মাদাইরা বাড়ির সবুজ মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে মুন্সি বাড়ির লোকজনের সঙ্গে আমাদের পূর্বশত্রুতা চলে আসছিল। শুক্রবার শিশু-কিশোরদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ হয়। এরই জেরে শনিবার সকালে তারা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় আমার মাসহ আমাদের বাড়ির নারী ও পুরুষসহ বেশ কয়েকজন আহত হন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

মুন্সি বাড়ির জাহাঙ্গীর মিয়া বলেন, ‘শিশু-কিশোরদের মধ্যকার একটি সাধারণ ঝগড়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

১

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

২

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৩

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

৪

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

৫

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

৬

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

৭

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

৮

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

৯

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১০

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১২

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৩

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

১৪

নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত

১৫

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

১৬

ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার

১৭

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১৮

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

১৯

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

২০
শিরোনামঃ
❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত❮কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ❮কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ❮মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?❮ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ❮এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা❮সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ