Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে আলোচিত মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য সেলিম মিয়াকে (৩৪) আটক করা হয়েছে।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

​গত সোমবার (১৬ নভেম্বর) রাতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত জনপদের বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে। আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, আটক সেলিম মিয়া দীর্ঘদিন ধরে শ্রীবরদী ও বকশীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানব পাচারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করেন।

​এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক সেলিম মিয়া এবং তার দুই সহযোগী—বগুলাকান্দি গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন ও বৈষ্টমপাড়া গ্রামের সুমনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মঙ্গলবার সকালে জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে মানব পাচার কার্যক্রম চালিয়ে আসছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আটক সেলিমকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তিনজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও মানব পাচার রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

৩

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

৪

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

৫

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

৬

সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

৭

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

৮

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

১০

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

১১

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

১৫

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

ত্রিশালে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি

১৮

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

১৯

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

২০
শিরোনামঃ
❮ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা❮ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ❮নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি❮বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত❮ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত❮বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি❮সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার❮নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১❮মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার❮ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা