Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে দিলীপ দাসের পরিবার। আগুনে জীবনের সঞ্চিত অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, শুকনো খাবার, কম্বল ও ঘর নির্মাণের জন্য টিন দিয়ে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দিলীপ দাসের হাতে নগদ ১০ হাজার টাকা, শুকনো খাবার, দুটি কম্বল ও দুই বান্ডিল টিন তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পৌরসদরের ডাকবাংলা-সংলগ্ন এলাকায় দিলীপ দাসের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা দিলীপ দাস, তাঁর স্ত্রী ও বৃদ্ধ মা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসেন।খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্ক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, দিলীপ দাস পেশায় কাপড় ইস্ত্রি করার কাজ করেন। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ জীবনের সঞ্চিত সব সম্পদ আগুনে পুড়ে গেছে। মুহূর্তের আগুনে পরিবারটির মাথা গোঁজার ঠাঁইটুকুও শেষ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দিলীপ দাস বলেন, ‘আগুনে আমার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। সারা জীবনের উপার্জন চোখের সামনে শেষ হয়ে গেল। এখন আমার আর কিছুই নেই। কীভাবে আবার ঘুরে দাঁড়াব, কিছুই বুঝতে পারছি না।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘এ ঘটনা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। আগুনে পরিবারটির সবকিছু পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, শুকনো খাবার ও দুটি কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল টিন দেওয়া হয়েছে। পরিবারটির পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করা হবে।’

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

২

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

৩

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

৪

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

৫

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

৬

সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

৭

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১

৮

মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা

১০

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

১১

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

১৫

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

ত্রিশালে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

স্কুলে অন্তঃসত্ত্বা শিক্ষকের পেটে লাথি, পুড়িয়ে মারার হুমকি

১৮

শিক্ষকদের বেতন-ভাতা বন্ধে ইউএনওর চিঠি, ক্ষুব্ধ মাউশি

১৯

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

২০
শিরোনামঃ
❮ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা❮ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ❮নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি❮বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত❮ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত❮বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি❮সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার❮নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, আটক ১❮মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার❮ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ হত্যায় ৮ জনের নামে মামলা