Hasan
২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপু্র, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্পকারখানার শ্রমিকেরা। অপরদিকে মহানগরীর জরুন ও কোনাবাড়ী এলাকায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করেছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ী এলাকায় ১২ ও বাঘেরবাজার এলাকায় ১১টি কারখানাসহ মোট ২৩ কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩২ কারখানা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা যাবৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

এছাড়া সকালে কোনাবাড়ী ও জরুন এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুরের অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ