Hasan
২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১৮ বছর আগের কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। ওই মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত জয়নালের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে। তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ